শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

গুচ্ছভুক্ত হয়ে তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ জুন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৩ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

তৃতীয়বারের মতো গুচ্ছভুক্ত হয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আগামী ১৭ জুন এই তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. ইমদাদুল হক জানান, আবেদন শুরুর সম্ভাব্য তারিখ ১০ মে। যা চলবে আগামী ২২ মে পর্যন্ত। তবে পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সব তথ্য বিস্তারিত জানা যাবে।

চুয়েট-কুয়েট-রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পূর্ণাঙ্গ নির্দেশিকা শিগগিরই প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাস্থান অনুযায়ী মেধাতালিকা প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও বিভাগ পছন্দ,  ভর্তির নিয়মাবলিসহ যাবতীয় সব তথ্য ওয়েবসাইটেই পাওয়া যাবে।

এম/
 

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250