রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

কে এই সন্ন্যাসী যিনি এখন মডেল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

হিমাচলপ্রদেশের ধর্মশালার রাস্তায় তুলকালাম কাণ্ড। পুলিশের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাঁদের উপরই হামলা করল এক তিব্বতি রূপান্তরকামী মডেল।

ঘটনাটি ঘটে হিমাচলপ্রদেশের ধর্মশালার ম্যাকলিওডগঞ্জ মার্কেটে। অভিযোগ, ওই রূপান্তরকামী তিব্বতি মডেল মদ্যপান করেছিলেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে ওই মডেল এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে বিতর্কে জড়ান। তারপর পুলিশকর্মীর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাঁর দিকেই ধেয়ে যান।

তাঁর কাণ্ড দেখে কিছুটা ভয়ই পেয়ে গিয়েছিলেন ওই মহিলা পুলিশ কর্মী। এরপর বাকি পুলিশকর্মীরা এসে ওই মডেলকে আটক করেন, তাঁর হাতে থাকা লাঠি কেড়ে নেন।

ঘটনার পর পুলিশ তেনজিন মারিকো নামে ওই রূপান্তরকামী মডেল এবং নাইজেরিয়ার দুই মহিলাসহ মোট ১২ জনকে হেফাজতে নিয়েছে।

সাম্প্রতিক অতীতেও, তাঁরা এমনই বেশকিছু ঘটনা ঘটিয়েছিলেন বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা। যেখানে দেখা গিয়েছে কীভাবে ওই মডেল লাঠি ছিনিয়ে নিয়ে ওই মহিলা পুলিশ কর্মীদের উপর হামলা করেছেন।

আরো পড়ুন: পুরুষরা আমায় ছোঁবেন না, মক্কা-মদিনা গিয়ে পবিত্র হয়েছি: রাখি

পুলিশ জানিয়েছে ওই মডেলসহ ধৃতদের বিরুদ্ধে ১১৪ এবং ১১৫ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মডেলের সঙ্গে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে।

জানা যাচ্ছে ভিডিওতে যে মডেলকে দেখা গিয়েছে তিনি হলেন তেনজিন মারিকো, তিব্বতের প্রথম ট্রান্সজেন্ডার মডেল। রিপোর্ট অনুযায়ী, মারিকো একসময় একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন। তেনজিন একজন পরিচিত মুখ এবং তাঁর জন্ম হিমাচল প্রদেশের বিড (বীর) জেলায়।

এসি/ আই.কে.জে


মডেল সন্ন্যাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250