শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আটক ৩

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জের ধরে স্বভাব-কবি খ্যাত রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামির তিন আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলা হয়েছে, রাতেই তাদের ছেড়ে দেওয়া হবে। 

এদিকে ঘটনার ৪ দিন পার হলেও পুলিশ মূল দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারলেও কদুর রহমানের স্ত্রী মোছা. জামিলা খাতুন, শ্যালক সাগর মিয়া ও শ্বশুর জহুর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার রাতে আটক করে নিয়ে যায়। 

গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাধাপদ রায়ের নিজ গ্রামে হামলার ঘটনাটি ঘটে। পল্লীকবি রাধাপদ রায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারাপাড় বটতলা গ্রামের বাসিন্দা। ওইদিন চিকিৎসার জন্য কবিকে নেওয়া হয় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় রাধাপদ রায়ের ছেলে শ্রী জুগল রায় পরদিন রোববার (১ অক্টোবর) অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করেন।

মামলা ও এজাহার সূত্রে জানা গেছে, ৭ মাস আগের ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পথরোধ করে গত শনিবার সকালের দিকে কথা-কাটাকাটির এক পর্যায়ে পল্লীকবি রাধাপদ রায়কে লাঠি দিয়ে আঘাত করে মোঃ রফিকুল ইসলাম ও কদুর আলী নামের দুই ভাই। অভিযুক্তরা একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর দুই ছেলে। অপরদিকে গত ৪ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন কবি এখন অনেকটা সুস্থ। চলাফেরা করছেন স্বাভাবিকভাবেই।

এদিকে স্বভাব-কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ২৫ জন নাগরিক।

আরো পড়ুন : কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে ২৫ নাগরিকের বিবৃতি

উল্লেখ্য, রাধাপদ রায় জীবনে বেশি দূর পড়ালেখা করতে পারেননি। পড়েছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। নিজের লেখা গান, কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তার সংসার। আঞ্চলিক ভাষায় তার লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে তার লেখা কবিতা ‘কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত রাধাপদ সরকারের নিজের লেখা আঞ্চলিক ভাষায় শতাধিক গান ও কবিতা রয়েছে।

এসকে/ 

হামলা কবি আটক চারণকবি রাধাপদ রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250