শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কবিতা: হারিয়ে গেছি, হারিয়ে ফেলেছি -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

হারিয়ে গেছি, হারিয়ে ফেলেছি!

-- খোকন কুমার রায় 

আমি হারিয়ে গেছি, আমাকেই খুঁজে পাচ্ছি না!

দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেলো ঠিক মধ্য রাতে

চোখ খুলে দেখি ঘোর অন্ধকার চারিপাশ

আরে, দুঃস্বপ্নটাই সত্যি হয়ে গেলো যে

কোথাও পাচ্ছি না খুঁজে আমাদের আমাকে! 


যেমন পাচ্ছি না প্রিয় বন্ধু রাম, রহিম, বুদ্ধ, যীশুদের

কোথায় যে হারিয়ে গেলো সেই আমাদের সবাই!


আনমনে হাতড়াচ্ছি আপন অস্তিত্ব সন্ধানে 

অস্থিমজ্জা, রক্তমাংস, বোধ, বিবেক 

কিচ্ছু নেই আর নাগালে। 

এ যে এক ভয়ংকর অস্তিত্ব সংকট। 

কারণ খোঁজা শুরু করলাম। কিন্তু একি! 


দেখি, ধর্ম নামক ধারিত শান্ত, সৌম্য, সুদর্শন অনুভূতি 

মানব মস্তিষ্কে স্বরূপ হারিয়ে নিয়েছে দানব আকৃতি

ধ্বংস করছে সভ্যতা, সংস্কৃতি, মনুষ্যত্ব, বিবেক

আর চেনা মুখগুলো হয়ে যাচ্ছে ক্রমাগত অচেনা!


রাষ্ট্রের ভূমি, সীমানা, প্রকৃতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব 

রাজনৈতিক কূটচালে ধারণ করেছে ধর্ম।

আজও বুঝলাম না! 


রাষ্ট্র না মানুষ, কে পালন করে ধর্ম

কেই বা বুঝাবে রাষ্ট্রধর্মের মর্ম!


পেয়েছি! তোমাকে, আমাকে খুঁজে না পাবার কারণ

কিন্তু এ বিষয়টা যে প্রকাশ্যে বলতে আছে বারণ!

 তুমি, আমি এবং সে গেলাম হারিয়ে 

আর আমরা সবাই গেলাম যে হেরে!


আরো পড়ুন: কবিতা: বদ্বীপে চলছি -ভীষ্মদেব বাড়ৈ


কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250