শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কবিতা : তুমি আসলে না - রোমানা রহমতি শ্রাবনী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

 তুমি আসলে না

 রোমানা রহমতি শ্রাবনী

আমি তোমায় দেখাবো বলে

রং তুলিতে আঁচড় কেটে

স্বপ্ন ছবি এঁকেছিলাম

তুমি আসলে না

তুমি আসলে না

তাই সে ছবি গেছে ছিঁড়ে

আর ছবির স্বপ্ন বিলীন হলো

তুমি সেই যে উড়াল দিলে 

আর আসলে না ফিরে।


আমি তোমায় শোনাবো বলে

দুটো কথার প্রগাঢ় মায়ায়

গান বেঁধেছিলাম প্রাণে

তুমি আসলে না

তুমি আসলে না

তাই সে গান হারিয়েছে সুর

আর গানের ভাষা প্রাণ হারালো

তুমি সেই যে উড়াল দিলে

কই আসলে না তো আজও ফিরে।


আমি তোমায় দেবো বলে

বিলের জলে গা ভিজিয়ে

তুলে এনেছিলাম শতদল

তুমি আসলে না

তুমি আসলে না

তাই সে শতদল শুকিয়ে গেছে

আর শতদলের রং ফিকে হলো 

তুমি সেই যে উড়াল দিলে

আমি পথে বসে রই তবু তুমি

আসলে না আজও ফিরে।


আমি তোমায় ভাসাবো বলে

এক মায়ার সাগরে নীল অম্বুরে

দ্বিধাহীন নেমেছিলাম

তুমি আসলে না

তুমি আসলে না

তাই আজ সে সাগর হয়েছে শান্ত 

আর সাগরের গর্জন গেছে থেমে

তুমি সেই যে উড়াল দিলে

আমি দিন গুনে গুনে ক্ষান্ত হই

তবু তুমি আসলে না, তুমি আসলে না।


আরো পড়ুন: কবিতা: এলে বেলে -খোকন কুমার রায়

কবিতা তুমি আসলে না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250