সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

কক্সবাজারের সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেনাপ্রধানের পক্ষ থেকে কক্সবাজারের দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী রামু ১০ পদাতিক ডিভিশন। খাদ্য সামগ্রীর মধ্যে চাউল, চিনি, সয়াবিন তেল, ডাল, আটা, লবন, সেমাইসহ সমন্বিত খাদ্যের প্যাকেট ছিলো। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) কক্সবাজারের রামু বাজার, পাঞ্চেখানা বাজার, থোইংগ্যাকাটা এবং পানের ছড়া নামক স্থানে ৮০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন রামু ১০ পদাতিক ডিভিশন সদর দপ্তরের ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

একইদিন কক্সবাজার অঞ্চলের আলীকদম, চকরিয়া উপজেলা ও ফাঁসিয়াখালিতে বসবাসরত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝেও উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর দপ্তর ৯৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দীন শামীম উপস্থিত থেকে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

ঈদ সামগ্রী বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম এএফডব্লিউসি বলেন, আমাদের সমাজে অনেকেই আছেন যারা হয়তো আনন্দে ঠিকমতো ঈদ করতে পারে না। তাদের জন্য আমাদের সেনাপ্রধানের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে দেওয়া হলো। যেকোনো দুর্যোগ, সংকটের মতো মানবিক সহায়তায়ও সাহায্যের হাত সম্প্রসারিত করে সেনাবাহিনী। দেশ ও জনগণের কল্যাণে এটা অব্যাহত থাকবে। 'সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে'- এ মূলমন্ত্রে দিক্ষিত বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব উদ্যোগে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।

এম/

আরো পড়ুন:

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: রাশিয়ার ঋণ পরিশোধের অনুমোদন বাংলাদেশের


 

কক্সবাজার সেনাবাহিনী ঈদ উপহার বিতরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250