বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী *** আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ, রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি *** সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের *** একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি *** বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

ওটিটি

এবার ওয়েব সিরিজে আসছেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

মেহজাবীন চৌধুরী - ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরে আগের মতো নিয়মিত পর্দায় দেখা মিলছে না জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের। যা নিয়ে নানা জল্পনা ও কল্পনার কমতি ছিল না গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়া। তবে এবার ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে আসছে তার ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’।

দেশীয় প্লাটফর্ম আইস্ক্রিনের প্রথম অরিজিনাল কন্টেন্ট এটি। নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

শুক্রবার (১৪ জুলাই) সিরিজটির লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে এক অন্যরকম মেহজাবীনের দেখা মিলেছে। যেখানে তার চোখ ও মুখে বিস্ময়! কাজলে লেপ্টে থাকার চোখ গড়িয়ে পড়ছে পানি। মুখে অক্সিজেন মাস্ক। মাথায় একগুচ্ছ ফুল। দীর্ঘদিন পর নতুন মেহজাবীনের নতুন কাজের খবর ও লুক পোস্টারটি প্রকাশের পর অন্তর্জালে বেশ রহস্যের জন্ম দিয়েছে।


 ছবি: সংগৃহীত

নেটিজনরা বলছেন, এ কোন মেহজাবীন? এ প্রসঙ্গে আই স্ক্রিন কর্তৃপক্ষ বলছে, সব প্রশ্নের উত্তর মিলবে আমি কী তুমি আট পর্বের ওয়েব সিরিজে, যা শিগগিরই মুক্তি পাবে।

আরো পড়ুন:পাপারাজ্জির জুতা নিজে এগিয়ে দিলেন আলিয়া!

ভিকি জাহেদ বলেন, ‘থ্রিলার ও হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কন্টেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন। চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেকগুলো ভালো আছে, যা দর্শক পছন্দ করেছেন। আইস্ক্রিনের যেহেতু প্রথম অরিজিনাল তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।বিনোদন রিপোর্ট

এম/


মেহজাবীন চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250