বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

এই শীতে শিশুর দরকার বাড়তি যত্ন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

শীতের সময় শিশুদের প্রয়োজন বাড়তি যত্ন। কারণ ঠাণ্ডায় শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়ে। শীতের ঠাণ্ডা আবহাওয়ায় শিশুরা ত্বকের নানা সমস্যাসহ আক্রান্ত হয় জ্বর, সর্দি-কাশি, গলাব্যথায়। এ ছাড়াও এই সময় শিশুর নিউমোনিয়ার মত রোগেও আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।

শীতে আবহাওয়া শুষ্ক ও ধুলাবালি থাকার কারণেই শিশুরা এসব রোগে আক্রান্ত হয়। তাই অন্যান্য সময়ের চাইতে এ সময়টাতে অভিভাবকদের বেশি সচেতন থাকতে হবে শিশুদের নিয়ে। এ সময় তাই শিশুদের বেশি যত্ন প্রয়োজন।

শীতে শিশুর সুরক্ষা নিশ্চিতে এ সময় অভিভাবকরা যা করবেন তা হলো-

১. শিশুকে শীতের পোশাক পরিয়ে গরম রাখা।

২. এই সময় শিশুর গোসল কোনোভাবেই বন্ধ করবেন না। বরং হালকা গরম পানিতে নিয়মিত গোসল করান। 

৩. গোসল আর ত্বকে ময়েশ্চারাইজার ম্যাসাজ হয়ে গেলে শিশুকে প্রতিদিন ২০ মিনিটের জন্য সূর্যস্নানে অভ্যস্ত করে তুলুন।

আরো পড়ুন : শিশু কারো সঙ্গে মিশতে না চাইলে কী করবেন

৪. শিশুকে ঘরের বাইরে নেয়ার সময় ওর মাথা, গলা, কান শীতের পোশাকে ঢেকে তবেই বাইরে বের হন।

৫. শিশুকে গরম কাপড় পরানোর আগে অবশ্যই একটি সুতির জামা পরিয়ে নিন। শীতের পোশাকগুলো যেন মোলায়েম হয় সেদিকে খেয়াল রাখুন।

৬.শীতে শিশুকে হাতে দস্তানা এবং পায়ে অবশ্যই মোজা পরিয়ে রাখুন।

৭. শিশুর ঘরে যেন সূর্যের আলো পর্যাপ্ত থাকে সেদিকে লক্ষ রাখুন।

৮. শীতে বেশিক্ষণ যেন শিশু বাড়ির বাইরে না থাকে কিংবা খেলাধুলা না করে সেদিকে খেয়াল রাখুন।

চেষ্টা করুন ২ ঘণ্টা পর পর শিশুর ঠোঁটে লিপবাম এবং হাত পায়ে ভেসলিন লাগাতে। খাবারে প্রাধান্য দিন পানি, সবজি, স্যুপ কিংবা গরম দুধকে।

এস/ আই. কে. জে/ 

শিশু যত্ন শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250