সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ঋতুপর্ণাকে নিয়ে যে মজার তথ্য ফাঁস করে দিলেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

তাদের ঘিরে অনেক বিতর্ক, গুঞ্জন আর চর্চা। আলাদা আলাদা সংসারে থেকেও একই সঙ্গে উচ্চারিত হয় তাদের নাম। বলা হচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের কথা। বহুদিনের পুরোনো জুটি হলেও এখনও তারা জনপ্রিয়তার দিক থেকে এক নম্বরে।

একসঙ্গে বহু হিট-সুপারহিট ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। একসময়ে পেশাগত সম্পর্কের বাইরেও দুজনের ব‍্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ফলে কয়েক বছর একসঙ্গে অভিনয়ও করেননি তারা। ফের যখন জুটি বেঁধে ফিরলেন, তা হলো সুপার-ডুপার হিট। এখন একে অপরের খুবই ভালো বন্ধু তারা।

আরো পড়ুন: পেছন থেকে তামান্নাকে জড়িয়ে ধরলেন ভক্ত!

এর আগে একবার স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’তে অতিথি হয়েছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সেদিন আড্ডার মধ‍্যে এক মজার স্মৃতি শেয়ার করেন প্রসেনজিৎ।

রোমান্টিক দৃশ‍্যের শুটিংয়ের সময়ে কী কাণ্ড ঘটিয়েছিলেন ঋতুপর্ণা—  সেকথা এ দিন ফাঁস করে দেন তিনি। অভিনেতা জানান, একটি ছবিতে রোম‍্যান্টিক নাচের দৃশ‍্য ছিল দুজনের। তার পায়ের কাছে বসতে হত ঋতুপর্ণাকে।

বসেওছিলেন অভিনেত্রী। কিছুক্ষণ পর হঠাৎ প্রসেনজিৎ নাক ডাকার শব্দ পান। দেখেন ক্লান্ত হয়ে তার নায়িকা বসে বসেই ঘুমিয়ে পড়েছেন। সবার সামনে এ কথা ফাঁস করে দেওয়ায় লজ্জায় লাল হয়ে যান ঋতুপর্ণা। কপট রাগে নিজের নায়ককে মেরেও দেন তিনি। দুজনের কাণ্ড দেখে হাসির রোল ওঠে মঞ্চে।

এসি/ আই. কে. জে/ 


ঋতুপর্ণা প্রসেনজিৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250