বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক

ইরানে আরো কঠোর হচ্ছে হিজাব আইন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

নারীদের পোশাকের বিষয়ে আরও কঠোর হচ্ছে ইরান সরকার। 

বুধবার (২০ সেপ্টেম্বর) দেশটির আইনপ্রণেতারা সংসদে একটি নতুন বিল পাস করেছেন। বিলে ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের জন্য শাস্তির বিধান কঠোর করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, ওই বিলে ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

প্রতিদেবেদনে বলা হয়েছে, সংসদ ট্রায়াল সময় হিসেবে তিন বছরের জন্য হিজাব ও পর্দার সংস্কৃতি সমর্থনের জন্য ওই বিল অনুমোদন করেছে।

নতুন পাস হওয়া খসড়া আইনে বলা হয়েছে, বিদেশি বা শত্রু সরকার, মিডিয়া, গোষ্ঠী বা সংস্থার সহযোগিতায়’ হেডস্কার্ফ বা উপযুক্ত পোশাক পরতে ব্যর্থ হলে নারীদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

তবে, বিলটি আইনে পরিণত করতে এখনও ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

ইরানের অনেক নারী গত বছরের গণবিক্ষোভের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্রের কঠোর পোশাক কোডকে ক্রমবর্ধমানভাবে লঙ্ঘন করে চলেছে। তারা মাথা না ঢেকে এবং শালীন পোশাক না পরেই চলাফেরা করছে।

২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পরে ওই বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আমিনিকে ড্রেস কোড লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

ওই বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় কয়েক ডজন নিরাপত্তা কর্মীসহ শত শত লোক নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রজাতন্ত্রের প্রথম বছর থেকে ইরানে নারীদের জন্য মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক।

এসকে/ 

ইরান নারী হিজাব আইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250