রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে দুই দলই। আফগানিস্তানের কাছে হেরেছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের কাছে হেরেছিলো দক্ষিণ আফ্রিকা। সেই দুই দেশ শনিবার (২১ অক্টোবর) মুখোমুখি হলো মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বর্তমান ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চায় ইংলিশরা। অন্যদিকে জয়ের ধারায় ফিরতে চায় প্রোটিয়ারাও।

জরে ধারায় ফিরে আসার এই ম্যাচে টস করতে নেমে জয় পেলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস জিতেই তিনি নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানালেন দক্ষিণ আফ্রিকাকে। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর আড়াইটায়।

আফগানিস্তানের বিপক্ষে হারের পর একাদশে তিন পরিবর্তন এনেছে ইংল্যান্ড। চোট কাটিয়ে আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবেন বেন স্টোকস। এ ছাড়া ক্রিস ওকস এবং স্যাম কারানের পরিবর্তে ডেভিড উইলি এবং গাস অ্যাটকিনসন একাদশে জায়গা পেয়েছেন।

অন্যদিকে অসুস্থতার কারণে এ ম্যাচে খেলবেন না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড, রিস টপলি

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিক্স, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম (সি), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি

এসকে/ 

আফগানিস্তান ভারত ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250