রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ইংলিশদের চারশো টার্গেট দিল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিং করে হেনরিখ ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরিতে ইংলিশদের ৪০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে প্রোটিয়ারা। 

৪০ বলে প্রথম ফিফটি করেছিলেন হেনরিখ ক্লাসেন। আধুনিক ওয়ানডেতে এটাকে খুব বেশি আক্রমণাত্মক বলার সুযোগ নেই! তবে পরের ৫০ রান করতে তিনি খরচ করেছেন মাত্র ২১ বল। সবমিলিয়ে ৬১ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। তার ঝড়ো ব্যাটিংয়ের সামনে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন মার্ক উড-রেইস টপলিরা।

শনিবার (২১ অক্টোবর) ওয়াংখেড়েতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান তুলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রান এসেছে ক্লাসেনের ব্যাট থেকে। অন্যদিকে মার্কো জেনসেন ৪২ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলেন। 

মুম্বাইয়ে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দ্বিতীয় বলেই ইনফর্ম কুইন্টন ডি কককে হারিয়ে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় জুটিতে ১২১ রান যোগ করেন রাসি ফন ডার ডুসেন ও রেজা হেনড্রিকস। ২০তম ওভারে ইংলিশদের খেলায় ফিরিয়েছিলেন লেগস্পিনার আদিল রশিদ। ডুসেনকে ৬০ রানে সাজঘরে ফেরত পাঠান এই ইংলিশ স্পিনার। অধিনায়ক টেম্বা বাভুমার অসুস্থতার কারণে ওপেনিংয়ে নামা রেজা ৭৫ বলে ৮৫ রানে আউট হন।




এসকে/ 

বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা টার্গেট বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250