শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

আমি এখন পুরুষদের ভয় পাই : সোহানা সাবা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে একটা সময় খানিকটা জনপ্রিয়তা পেয়েছিলেন। অভিনয় করেছিলেন কলকাতার সিনেমাতে। যদিও এখন তাকে নিয়মিত অভিনয়ে দেখা যায় না। অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায় ঢুঁ মারলে বোঝা যাবে, আজকাল ভ্রমণ করেই দিন কাটছে তার।  

দীর্ঘদিন ধরে ‘সিঙ্গেল মাদার’ সোহানা সাবা। পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের পর তার দ্বিতীয় বিয়ের খবর শোনা যায়নি।

সম্প্রতি একটি গণমাধ্যমে নিজের অভিনয়, ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন সাবা। কথায় কথায় জানান, তিনি পুরষদের ভয় পান।

সাবার কথায়, ‘আমি এখন পুরুষদের ভয় পাই। পুরো পৃথিবীতে সত্যিই কি আমার জন্য এরকম কোনো মানুষ আছে, যার সঙ্গে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারব? যদি এরকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে আজ দেখা হয়ে যায়, তাহলে কালই তাকে বিয়ে করে ফেলতাম।’

আরো পড়ুন: জিতের সঙ্গে রিলাক্স, দেবের সঙ্গে টেনশন- বললেন রুক্মিণী

চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে সোহানা বলেন, “আমার অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’। এটি নির্মাণ করেছিলেন দেশের অন্যতম প্রধান নায়িকা কবরী। সেসময় বাবাকে কথা দিয়েছিলাম, একটি মাত্র সিনেমা করব। ২০০৪ সালের কথা। এফডিসি তখন রমরমা। আমার বাবার খুব ভালো লাগে। বাবা তখন বলেছিলেন ‘আয়না’ করো, এরপর আর না। তখন কাটপিসের ব্যাপক ভয় ছিল।

এফডিসিতে মাত্র আট দিন শুটিং করেছিলাম আমি। সেইসঙ্গে ওই আট দিনেই ২২টি চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু একটিও আমি করিনি। আসলে ওই মুহূর্তে আর কোনো সিনেমা করার কথা ভাবিনি। শুধু মনে হয়েছিল, একটি সিনেমাই ভালোভাবে শেষ করব।”

শিগগিরই মুক্তি পাবে সোহানা সাবা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’। এটি নির্মাণ করেছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। মূলত যাত্রাশিল্প এবং যাত্রাশিল্পীদের গল্পে তৈরি হয়েছে সিনেমাটি।

এসি/ আইকেজে 



সোহানা সাবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250