সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

আমার গান শাবনূরের ঠোঁটে পরিপূর্ণতা পেয়েছে : কনকচাঁপা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

না, এটি কোনো সিনেমার নাম নয়। এটি প্রথিতযশা সংগীতশিল্পী কনকচাঁপার মুখনিঃসৃত একটি উক্তি, যা তিনি নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে নিয়ে করেছেন। ঢাকাই চলচ্চিত্রে এই সংগীত-অভিনয় জুটি অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন।

বর্তমানে লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে অনেকটা দূরেই আছেন শাবনূর। স্থায়ী আবাস গড়েছেন অস্ট্রেলিয়াতে। ব্যস্ততা কমেছে কনকচাঁপারও। আগের মতো রেকর্ডিং নিয়ে দৌড়ঝাঁপের বালাই নেই তার। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গেছেন তিনি। সেখানেই দেখা হয়ে গেল শাবনূরের সঙ্গে।

রোববার (২০ আগস্ট) মধ্যরাতে কনকচাঁপা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন। যেখানে শাবনূরের সঙ্গে সাক্ষাতের সেই আনন্দঘন মুহূর্ত ধরা পড়ে। ক্যাপশনে তিনি লেখেন, ‘এবার অস্ট্রেলিয়া আসার পরে আপনারা অনেকেই বলেছিলেন আমি যেন শাবনূরের সঙ্গে দেখা করি। আজ শাবনূর এসেছিল আমার সঙ্গে দেখা করতে।’

কনকচাঁপার ভিডিও দেখে মুগ্ধ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। কমেন্ট বক্সে তারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দুজনকে। এক ফ্রেমে এই দুই তারকাকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা।

ভিডিওতে দেখা যায়, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে কনকচাঁপার সঙ্গে দেখা করতে আসেন শাবনূর। এ সময় দৌড়ে এসে কনকচাঁপাকে জড়িয়ে ধরেন নায়িকা। বলেন, ‘আগে সালাম (পা ছুঁয়ে) করে নিই।’ শাবনূরকে বাধা দিয়ে বুকে জড়িয়ে নেন কনকচাঁপা। এরপর দুজন আড্ডায় মেতে ওঠেন। উঠে আসে পুরোনো দিনের আলাপ-সালাপ।

শাবনূর বলেন, ‘আমি এই খুশি ধরে রাখতে পারছি না। এত বছরে পরে দেখা, আমি ভাবতেও পারিনি। বাংলাদেশে থাকতেও তার সঙ্গে দেখা হয় না, সে অনেক ব্যস্ত। এখানে অস্ট্রেলিয়া এসে অবশেষে দেখা হয়ে গেল।’

কনকচাঁপা জানালেন, তিনি নিজেও ভীষণ আনন্দিত। শাবনূরের সঙ্গে তার সম্পর্ক আত্মিক। এই সংগীতশিল্পীর কথায়, ‘আমি এবং শাবনূর আজ খুবই আনন্দিত। অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ায় আসা-যাওয়া হয়। কিন্তু দেখা গেছে, আমি যখন অস্ট্রেলিয়ায় এলাম, তখন শাবনূর বাংলাদেশে।

তো এবার অবশেষে সিনক্রোনাইজ হয়েই গেল। শাবনূর যতটা আনন্দিত, উত্তেজিত, আমারও ঠিক একই অবস্থা। আমার প্লেব্যাকের ৪০ বছরের ক্যারিয়ারে ৩৫টা বছর শাবনূরের সঙ্গে কাজ করেছি। আমাদের দুজনকে বলা যায়, দুই দেহ এক প্রাণ। আমার গান শাবনূরের ঠোঁটে পরিপূর্ণতা পেয়েছে। এর ক্রেডিট অবশ্য আমি শাবনূরকেই দিতে চাই।’

আরো পড়ুন: দেড় যুগ পর ‘দুই নয়নের আলো’র সিক্যুয়েল আসছে

কথার ফাঁকেই সুরেলা কণ্ঠের জন্য কনকচাঁপার প্রশংসায় পঞ্চমুখ হন শাবনূর। তিনি বলেন, ‘আমি যখন আপুর কণ্ঠে পর্দায় অভিনয় করতাম, দর্শক ভাবত আমিই গাইছি।’ তার ক্যারিয়ারে এতগুলো জনপ্রিয় গান উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান কনকচাঁপাকে। আড্ডা শেষে দুজন আবার ঘুরতে বেরিয়ে যান।

এসি/ আই. কে. জে/ 


কনকচাঁপা শাবনূর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250