বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির *** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

আবেগে একটু ভুল গেয়েছি : জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সমালোচনার মুখে পড়া জায়েদ খানের জন্য নতুন কিছু না। এর আগেও বিভিন্ন কারণে কটাক্ষ করা হয়েছে তাকে। এবার এই নায়ক সমালোচিত হচ্ছেন গান গেয়ে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘সারেং বউ’ সিনেমার জনপ্রিয় গান ‘ওরে নীল দরিয়া’ ভুলভাল গেয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

আরো পড়ুন: হলিউড ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে সাবান তৈরি করেন শিশুশিল্পী ঝনক

নেটাগরিকরা রীতিমতো বাংলা ওয়াশ করছেন তাকে। তারই পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন জায়েদ। আত্মপক্ষ সমর্থন করে বললেন তাকে দিয়ে জোর করে গান গাওয়ানো হয়েছে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাকে জোর করে গান গাওয়ানো হয়েছে। সেদিন আমি অনেক আবেগী ছিলাম। অনুষ্ঠানে আমাকে জোর করা হয়েছে ফারুক ভাইয়ের গান গাওয়ার জন্য। আমি আবেগে একটু ভুল গেয়েছি, আয়োজনেই সেজন্য ক্ষমা চেয়েছি।’

এদিকে জায়েদকে একহাত নেওয়ার পাশাপাশি তার গাওয়া অংশটুকু রিলস বানিয়ে বিনোদিত হচ্ছেন নেটিজেনরা। এরইমধ্যে রীতিমতো ভাইরাল হয়েছে বিষয়টি।

মুক্তির অপেক্ষার রয়েছে জায়েদ অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। এই ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান। আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

এসি/আইকেজে 

আবেগ জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250