রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হলো মির্জা ফখরুলকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, গুলশানের বাসা থেকে ডিবির একটি টিম রোববার সকালে মির্জা ফখরুলকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, রোবাবর সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলে। এরপর বাসা এবং ভবনের সিসি ক্যামেরার ফুটেজের হার্ডডিস্ক নিয়ে চলে যায়। ঠিক দশ মিনিট পর আবার ফিরে এসে তাকেও আটক করে নিয়ে যায়। পুলিশ বলেছে যে উপরের অর্ডার এসেছে, তাকে নিয়ে যেতে হবে। আমি আশা করব পুলিশের কাছে, তাকে যেন আবার ফিরিয়ে দেওয়া হয়।

গুলশান-২ এ মির্জা ফখরুলের বাসার নিচে সাড়ে ৯টার আগেই বেশ কিছু গাড়িতে পুলিশের অবস্থান দেখা যায়। সেখানে ইউনিফর্ম পরা পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ছিলেন। পরে বিএনপি মহাসচিবকে নিচে নিয়ে এসে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পুলিশ। 

গতকাল নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে নেতাকর্মীদের পুলিশ সরিয়ে দেওয়ার পর রোববার সারাদেশে হরতালের ঘোষণা দেয় বিএনপি।

রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এক বিবৃতিতে বলেন, 'শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের পরিকল্পিত তাণ্ডব ও সশস্ত্র হামলা নজিরবিহীন ও ন্যক্কারজনক। বিএনপির মহাসমাবেশের কর্মসূচি ঘোষণার পর থেকে আওয়ামী লীগের নেতা ও পুলিশের বক্তব্যেরই প্রতিফলন এই সশস্ত্র ও রক্তাক্ত আক্রমণ।'

আই. কে. জে/


মির্জা ফখরুল আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250