রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

আজ ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করবেন পিটার হাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। 

এদিকে বৈঠকের পর ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহাকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র পাঠানো চিঠি জাতীয় পার্টির মহাসচিবের হাতে পৌঁছে দিতে এসেছিলেন পিটার হাস। 

চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এমন বক্তব্য রয়েছে।

প্রসঙ্গত, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শর্তহীন সংলাপের ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।

এসকে/ 

ওবায়দুল কাদের পিটার হাস সাক্ষাৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250