শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

আগামীকাল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম ধাপের ফল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। সর্বশেষ প্রস্তুতি হিসেবে সোমবার (৪ সেপ্টেম্বর) বুয়েট থেকে ফল প্রকাশের ট্রায়াল করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সব ঠিক থাকলে মঙ্গলবার রাত ৮টার পর ফল প্রকাশ করা হবে।

এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭-১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন।

এদিকে ১২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।

প্রথম মাইগ্রেশন ফলও প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। ভর্তি শুরু হবে ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এরপর আগামী ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

আর.এইচ/  আই.কে.জে

একাদশে ভর্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250