শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

অভিনেতার বিয়ে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী ও শাশুড়ি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

বামে প্রাক্তন স্ত্রী রাজশী ও ডানে অভিনেতা আশিসের প্রাক্তন শাশুড়ি শকুন্তলা। ছবি: সংগৃহীত

প্রেমে পড়ার নেই কোনো বয়স। এমনটাই প্রমাণ করে ভালোবেসে রূপালি বড়ুয়ার গলায় মালা পরান বর্ষীয়ান বলি অভিনেতা আশিস বিদ্যার্থী। অভিনেতার দ্বিতীয় বিয়ের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী রাজশী বড়ুয়া ও শাশুড়ি শকুন্তলা বড়ুয়া।

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিস ভালোবেসে রূপালিকে বিয়ে করায় অভিনেতার প্রাক্তন স্ত্রী রাজশী বেশ কষ্ট পান। গত সপ্তাহে প্রাক্তন স্বামীর বিয়ের খবর নেটপাড়ায় প্রকাশ পাওয়ার ১৭ ঘণ্টার মাথায় নিজের অনুভূতি দুইবার ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।

রাজশী তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে লেখেন, যে মানুষ তোমার কাছের, সে কখনও জিজ্ঞেস করবে না, তাদের কাছে তোমার মূল্য ঠিক কতটা। সে এমন কোনও কাজ করবে না যাতে তুমি কষ্ট পাও। অবশেষে সব দুর্ভাবনা এবং সন্দেহ দূর হয়েছে।

এরপর আবার লেখেন, জীবনে শান্তি এবং স্থিতি আসুক। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন করে সব শুরু করতে হবে। দুটি পোস্টেই রাজশীর জীবনদর্শন আর ক্ষোভ প্রকাশ পেয়েছে এমনটাই মনে করছেন নেটিজেনরা।

আরো পড়ুন: টিভি সাক্ষাৎকারে ট্রাম্পকে নিয়ে যা বললেন পর্ন তারকা স্টর্মি

এদিকে আশিসের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে প্রাক্তন শাশুড়ি শকুন্তলা বলেন, আশিস-রাজশী বিচ্ছেদের সময় আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। ওরা দু’জনেই প্রাপ্তবয়স্ক। এ ক্ষেত্রে আমার কিছু বলার নেই। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ের পর আশিস বলেছেন, এই বয়সে এসে রূপালিকে বিয়ে করতে পেরে ভীষণ আনন্দিত আমি।

এম এইচ ডি/ আই. কে. জে/

অভিনেতা বিয়ে প্রাক্তন স্ত্রী শাশুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250