রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

অক্টোবরে প্রাক্–নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস - ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে পরিস্থিতি মূল্যায়নে প্রাক্–নির্বাচন পর্যবেক্ষক দল (প্রি-অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম) পাঠাবে যুক্তরাষ্ট্র।

আজ মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের এ কথা জানান।

আজ বেলা ১১টায় সিইসির সঙ্গে বৈঠক করতে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।

আরো পড়ুন: সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, তিনি সিইসিকে জানিয়েছেন, অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্র প্রাক্–নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাবে। এই প্রাক্–নির্বাচন পর্যবেক্ষক দলে থাকবেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা। তাঁরা নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতির বিষয়ে অভিজ্ঞ।

এম/


মার্কিন রাষ্ট্রদূত সিইসি পিটার হাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250