সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

‘সোনারতরী’তে আজ গাইবেন আইভী দাশ রিউ

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ১৮ মে, ২০২৩ বৃহষ্পতিবার, রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে সোনার তরীর লোকসংগীত আসর " মানুষ ভজলে সোনার মানুষ হবি" পর্ব। 

আজ ৯৭২তম পর্বে জনপ্রিয় ও বিভিন্ন ধরনের লোকঅঙ্গের গান নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন প্রজন্মের অত্যন্ত মেধাবী শিল্পী আইভী দাশ রিউ। আইভী ৫ বছর বয়স থেকেই গানে হাতেখড়ি নেন তার আন্টি সীমা দাশ এর কাছে এবং তিনি পারিবারিক ভাবে পিসিদের কাছে তালিম নেন।

পরবর্তীতে তিনি চট্টগ্রাম টেলিভিশন ও বেতারের শিল্পী শ্রদ্ধেয় মোহাম্মদ হেলাল উদ্দিন এর কাছে গান শেখেন।তাছাড়া শিল্পকলা একাডেমি এবং ওস্তাদ আব্দুর রহিম এর কাছেও তালিম নেন আইভী ।

আরো পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের তারকাদের মেলা
 

আইভী বাংলাদেশ বেতারে লোকগীতি ও রবীন্দ্র সংগীতে শিশুবিভাগের তালিকাভুক্ত শিল্পী। আরটিভি সুফিয়ানাতে টপ ২৫শে এবং আরটিভি বাংলার গায়েনে টপ ১৫০ তম ছিলেন। বর্তমানে এটিএন বাংলার আগামীর তারকার কোয়ার্টার ফাইনালে আছেন আইভী। তিনি ২০১৯ সালে বাংলার গান,এবং লোকগানে ১ম হয়ে জাতীয় পুরষ্কার পেয়েছেন।

‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।


অনুষ্ঠান লিংক: সোনারতরী


এসি/আইকেজে 



 

‘সোনারতরী’ আইভী দাশ রিউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250