রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার

মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’র ফার্স্ট লুক প্রকাশ হলো

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে এবার কাবুলিওয়ালার চরিত্রে দেখা যাবে। আগেই তার এ সিনেমার কথা জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এসেছে এ সিনেমায় মিঠুনের ফার্স্ট লুক। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ এবার আসছে বড়পর্দায়। মূল চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। ১ আগস্ট প্রকাশ্যে এলো এ সিনেমায় নায়কের প্রথম লুক।

‘এসভিএফ এন্টারটেনমেন্ট’ প্রযোজিত, ‘জিও স্টুডিওজ’ ও ‘এসভিএফ এন্টারটেনমেন্ট’ নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ অবলম্বনে ফের স্মৃতি রোমন্থন হতে চলেছে বাঙালি দর্শকের। ছোটবেলার স্মৃতিরা ফের ফিরে পাক জীবন, সেই প্রচেষ্টাতেই পরিচালক সুমন ঘোষ আনছেন ‘কাবুলিওয়ালা’। চলতি বছরের বড়দিনের আবহে মুক্তি পাবে সিনেমাটি।

ধুলো ময়লা মাখা সাদা পাঠানি স্যুট, তার ওপর ধূসর আফগানি জ্যাকেট, মাথায় পাগড়ি, কাঁধে লম্বা ঝোলা। পর্দার কাবুলিওয়ালা হেঁটে চলেছেন বালুরাশির ওপর দিয়ে, ধীরে ধীরে সেই প্রেক্ষাপট বদলে দেখা যাচ্ছে ইট-বালি-সিমেন্টে তৈরি বাড়ি সমেত শহরের ছবি। কাবুলিওয়ালা বলতেই যেমন ছবি আমাদের মাথায় আসে, ঠিক তেমনই লুকে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে।

আরো পড়ুন: এক মাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রি ‘প্রিয়তমা’র

চলতি বছরের এপ্রিল মাসে যখন এসভিএফের তরফে একগুচ্ছ সিনেমার নাম ঘোষণা করা হয় তখন সেই তালিকাতেই ছিল সুমন ঘোষের ‘কাবুলিওয়ালা’র নাম। সেই সময় এসভিএফ এন্টারটেনমেন্টেরের ডিরেক্টর ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বলেন, ‘২০২৩ সালে এ সংযুক্তিকরণ বিনোদন দুনিয়ায় একটি নতুন দিক খুলে দেবে।

গোটা ইন্ডাস্ট্রির পক্ষে এ সংযুক্তিকরণ খুবই লাভজনক ও ফলপ্রসূ হবে বলেই আমার বিশ্বাস। এদিকে মিঠুন ভক্তরা তাকে কাবলিওয়াল চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন।

এসি/ আই. কে. জে/ 



মিঠুন চক্রবর্তী ‘কাবুলিওয়ালা’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250