রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

ফেরদৌসের ‘মাইক’ এখন কলকাতায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছেন রুপালি পর্দার নায়ক ফেরদৌস আহমেদ।  সেই রেশ না কাটতেই নতুন খবর সামনে এলো।  কলকাতার নন্দনে দেখানো হবে ফেরদৌস অভিনীত ‘মাইক’ সিনেমা। গত বছরে মুক্তি পাওয়া সিনেমা ব্যাপক প্রশংসিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে ‘মাইক’-এর প্রযোজনা প্রতিষ্ঠান গৌরব ’৭১। জানানো হয়, ২১শে জানুয়ারি বিকাল ৫টায় পশ্চিমবঙ্গের সরকারি প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস। বেশ কয়েকটি দেশের চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত হয়ে ‘মাইক’ প্রদর্শিত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ থেকে চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন এই প্রদর্শনী ও একটি বিশেষ সেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

আরো পড়ুন: পরকীয়া নিয়ে একি বললেন অনন্ত জলিল!

এ বিষয়ে পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, জাতি হিসেবে আমাদের একটি গৌরবের বিষয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। সেই ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার জন্য মাইকের কোনও বিকল্প নেই।

বিষয়টি নিয়ে সিনেমা তৈরি করতে পেরে আমরা গর্বিত। এটি সত্যি আনন্দের খবর আমাদের সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় প্রদর্শিত হবে।

আমি ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস-এর সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই। কলকাতার দর্শকের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ায়।

আপনারা আরো জেনে খুশি হবেন, মাইক ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেছে এবং আরো বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেয়েছে।

এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত নিষিদ্ধ সময়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরীসহ একঝাঁক শিশু শিল্পী।

এসি/ আই. কে. জে/ 

কলকাতায় ফেরদৌস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250