সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

প্রতিবছরই গুঞ্জনটি আমাকে শুনতে হয়: মিথিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: সংগৃহীত

২০২৯ সালে ভালোবেসে ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার শুরু করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরপর থেকে স্বামী, সংসার, সন্তান আর কাজ নিয়ে বেশ ভালোই দিন কাটছে তার। এমনকি সৃজিতকে বিয়ের পর মিথিলা দেশের ইন্ডাস্ট্রির পাশাপাশি টলিউডেও কাজ শুরু করেছেন। এরইমধ্যে মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ, সিনেমাও। কিন্তু মাঝে মাঝেই কলকাতার আনন্দবাজার পত্রিকা তাদের বিচ্ছেদকে ইঙ্গিত করে সংবাদ প্রকাশ করে। যা পরবর্তীতে দেশের গণমাধ্যমেও কপি করা শুরু হয়।

সেই ধারাবাহিকতায় গত ২৬ মে আবারও পত্রিকাটি সৃজিত-মিথিলা বিচ্ছেদ গুঞ্জন প্রসঙ্গে একটি গসিপ আর্টিকেল প্রকাশ করেছে। যদিও তাতে কারও নাম-ছবি ব্যবহার না করে এক তারকা দম্পতির বিচ্ছেদের ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, স্বামী-নির্মাতা নতুন এক নারীতে মজেছেন। সে কারণেই নাকি ভাঙছে তাদের ঘর। মাস দুয়েকের মধ্যে নাকি কাগজ-কলমে তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে। তবে ওই আর্টিকেলে যেসব বর্ণনা দেওয়া হয়েছে, তাতে সৃজিত-মিথিলার দিকেই ইঙ্গিত যায়। ফলে দেশের বিভিন্ন গণমাধ্যমেও তাদের ‘বিচ্ছেদ’ সম্ভাবনার খবর প্রকাশ করছে।

আরো পড়ুন: খোলা পোশাক নিয়ে কথা বলে সমালোচনার মুখে কঙ্গনা

তবে মিথিলা গুঞ্জনটিকে পাত্তা না দিয়ে উল্টো প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কী আমার নাম আছে? তাছাড়া পত্রিকাটির বদৌলতে মাঝে মাঝেই এমন গুঞ্জন আমাকে শুনতে হয়। যার সত্যতা না জেনে অন্যরাও সেটা কপি করে ছাপিয়ে দেন।’ উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন রটেছিল। তবে তখনও তারা গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছিলেন।

এম/

 

সৃজিত মুখার্জি রাফিয়াত রশিদ মিথিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250