রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন স্বস্তিকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও অভিনেতা চঞ্চল চৌধুরী

কলকাতার ওটিটিতে নিয়মিত কাজ করছেন ঢাকার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রশংসাও পাচ্ছেন। এরই মাঝে খবর এলো চঞ্চলের সঙ্গে এবার জুটি হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সব ঠিক থাকলে এবার দুই বাংলার দর্শকরা প্রথম বারের মতো চঞ্চলের সঙ্গে স্বস্তিকাকে দেখতে পাবেন।    

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা। চলতি বছরের নভেম্বরেই শুরু হবে সিনেমাটির শুটিং। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এমনটি জানিয়েছে। 

বাংলাদেশের সিনেমাটি নিয়ে ধোয়াশা রেখে স্বস্তিকা জানিয়েছেন, লোভনীয় একটি চিত্রনাট্য পেয়েছি। গল্প শোনার পর ‘না’ বলতে পারিনি। তাই রাজি হয়ে গেলাম। 

আরো পড়ুন: মায়ের দোয়া নিয়ে গানে ফিরলেন নোবেল

সিনেমাটির জন্য ইতোমধ্যে প্রযোজক থেকে অগ্রিম অর্থও নিয়েছেন অভিনেত্রী। কিন্তু চঞ্চলের শিডিউল পেতে অপেক্ষা করতে হচ্ছে পরিচালককে। সেটা পেলেই শুটিংয়ে গড়াবে এই সিনেমা। 

এই মুহূর্তে কলকাতায় রয়েছেন স্বস্তিকা। শারীরিক সমস্যার কারণে বিরতি নিয়েছেন শুটিং থেকে। আগামী সপ্তাহে অস্ত্রোপচার হবে। সুস্থ হয়ে ফের শুটিংয়ে নামবেন তিনি।

এসকে/ 

অভিনেত্রী অভিনেতা কলকাতা চঞ্চল চৌধুরী স্বস্তিকা মুখোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250