সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে : কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।

শনিবার (২০শে এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে। সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারণেই কারো পক্ষে অবৈধভাবে ক্ষমতা দখল করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: পথহারা পথিকের মতো দিশেহারা বিএনপি: ওবায়দুল কাদের

তিনি বলেন, আগামী ৩০শে এপ্রিল সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হবে। গণভবনে অনুষ্ঠিতব্য এই সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। 

উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় নির্বাচনে এমপি-মন্ত্রীর আত্মীয়-স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।  

এসকে/   

আওয়ামী লীগ ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250