রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

সাহসী সাংবাদিকতার জন্য শোরেনস্টাইন অ্যাওয়ার্ড পেল নেত্র নিউজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২রা মে ২০২৫

#

সুইডেনপ্রবাসী সাংবাদিক ও নেত্র নিউজ সম্পাদক তাসনিম খলিল। ছবি: সংগৃহীত

সাহসিকতা ও পেশাদারত্বের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে অনুসন্ধানী সংবাদমাধ্যম নেত্র নিউজ। ২০২৫ সালের স্ট্যানফোর্ড শোরেনস্টাইন সাংবাদিকতা পুরস্কার অর্জন করেছে সুইডেনভিত্তিক এ স্বাধীন প্ল্যাটফর্মটি।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, উচ্চপর্যায়ের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ এবং মৌলিক স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অবদান রাখায় নেত্র নিউজকে এ সম্মাননায় ভূষিত করেছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াল্টার এইচ. শোরেনস্টাইন এশিয়া-প্যাসিফিক রিসার্চ সেন্টার (এপিএআরসি)।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নেত্র নিউজ এমন একসময় বাংলাদেশের বাস্তবতা তুলে ধরছে, যখন দেশটি সাংবাদিকতার জন্য বিশ্বের অন্যতম কঠিন পরিস্থিতি পার করেছে।

সাংবাদিকতা পেশায় অসাধারণ অবদান ও সত্য অনুসন্ধানে নির্ভীক ভূমিকার স্বীকৃতি হিসেবে এ বছরের শরৎকালীন এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ ফোকাসড এ সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তাসনিম খলিলের হাতে শোরেনস্টাইন সাংবাদিকতা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এইচ.এস/

তাসনিম খলিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250