রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

চীনের হয়ে ভারতে কবুতরের গুপ্তচরবৃত্তি, সাজা ৮ মাস!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

একটি দেশের ওপর অপর দেশের গুপ্তচরবৃত্তির অভিযোগ নতুন কিছু নয়। এই কাজে সাধারণত ব্যবহার করা হয় ড্রোন, এজেন্ট বা অন্য কোনো উন্নত প্রযুক্তির ডিভাইস! তবে গোয়েন্দা কাজে কবুতরের ব্যবহারের কথা খুব বেশি শোনা যায় না।

কিন্তু ভারতের মুম্বাইয়ে এমন ঘটনা ঘটেছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক কবুতরের সাজা হয়েছে আট মাস। তারপর মুক্তি মেলে গোয়েন্দা কবুতরের। জানা যায়, গত বছরের মে মাসে কবুতরটিকে আটক হয়। ওই সময়ে কবুতরের ডানায় একটি ম্যাসেজ লেখা ছিল। আর তা থেকে সন্দেহের বশেই এটিকে আটক করা হয়।

আরো পড়ুন: পুকুরের পানি হঠাৎ হলো গোলাপি!

কবুতরটিকে চীনের গুপ্তচর হিসেবে সন্দেহ করা হয়। বন্দি করার পর কবুতরটিকে হাসপাতালে রাখা হয়। পরে প্রাণী অধিকার নিয়ে কাজ করা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্টস অব অ্যানিমেলস (পেটা) এটিকে মুক্ত করতে পদক্ষেপ নেয়। শেষ পর্যন্ত আট মাস পর এটিকে মুক্তি দেওয়া হয়। 

সংগঠনটি জানিয়েছে, গুপ্তচরবৃত্তির সন্দেহে কবুতরটিকে আটক করা হয়েছিল। এরপর মুম্বাই পুলিশ তদন্তের অংশ হিসেবে এটিকে বিএসডিপিএইচএতে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছিল। বিষয়টি জানার পর পাখিটিকে মুক্ত করতে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পেটা। এরপর গত ৩রা ফেব্রুয়ারি পাখিটিকে মুক্ত করে দেন বিএসডিপিএইচএর চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট কর্নেল (অব.) ড. বি বি কুলকার্নি।

উল্লেখ্য, ২০১৯ সালে গায়ে বন্ধনী ও ক্যামেরা আটকানো একটি বেলুগা তিমি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। রুশ সামরিক বাহিনী এ তিমিকে প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে বলে ধারণা করেন বিশেষজ্ঞরা। পরে এটিকে ভালদিমির নামে নামকরণ করা হয়। এরপর এটিকে ২০২৩ সালে আবার সুইডেনে দেখা যায়।

সূত্র: নিউইয়র্ক টাইমস 

এইচআ/ আই.কে.জে/ 


চীন ভারত কবুতর গুপ্তচরবৃত্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250