রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা

নাগরিককে তার অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে।'

আজ রোববার (১১ই জানুয়ারি) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নবিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ বছর নগর উন্নয়নে ভূমিকা রাখায় ৮ ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক প্রদান করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের তরফ থেকে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘গণভোটে সকলকেই অংশ নিতে হবে, সংস্কার চাইলে গণভোটে যেতে হবে। ক্ষমতার ভার জনগণের কাছে নিতে চাইলে সচেতনভাবে গণভোট দিতে হবে।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘গুম নির্যাতন ও আয়নাঘরের পরিস্থিতিতে ফিরতে না চাইলে গণভোট দিতে হবে। আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর কখনো মাথানত করবে না।

জে.এস/

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250