সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

সরকারের কোনো ভুল হলে আপনারা প্রকাশ করে দেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারের ভেতরে থেকে কারও কোনো ভুল থাকলে বা দুর্নীতি করলে তা প্রকাশ করে দেওয়ার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৯শে অক্টোবর) ‘পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ভেতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয় আপনারা প্রকাশ করে দেন। এতে আমরা সচেতন হবো এবং সংশোধন করতে পারবো। আমাদের ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেবেন। কিন্তু যেখানে ভুল না হয় সেটা করবেন না। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি হয় আপনারা বলে দেবেন যে এটা করছেন, আপনারা জানিয়ে দেবেন। এতে আমার কোনো আপত্তি নেই।

কারাগারের প্রকল্পের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারের গাড়ি পার্কিংয়ের জায়গা ছোট, এটা আরও বড় করতে হবে। কারাগারের বাইরে রাস্তার প্রশস্ততা আরও বাড়াতে হবে। রাস্তার প্রশস্ততা না বাড়ালে যানজট হবে।

প্রকল্পের বিষয়ে তিনি আরও বলেন, প্রকল্পের কাজ বেশ ভালোভাবেই এগোচ্ছে এবং তারা বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছে। আরেকটি বিষয়, যেই বাজেট রয়েছে সেই বাজেটের ভেতরেই কাজটা সম্পন্ন করতে হবে। নতুন কোনো বাজেট দেওয়া হবে না।

আমাদের দেশে একটা ধারা তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে, কয়দিন পর বলে আবার সেটা বাড়াতে হবে। সেটা আর চলবে না। যেই বাজেট আছে এই বাজেটের মধ্যেই কাজটা শেষ করতে হবে, যোগ করেন জাহাঙ্গীর আলম।

আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের একটি অংশের কাজ শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুন: নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন আজ-কালের মধ্যে : আইন উপদেষ্টা

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও যানজটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা সড়ক অবরোধ করছে তারাই আবার যানজট সম্পর্কে বলছে। যারা যানজট সৃষ্টি করছে তারাই আবার বলছে ঢাকা শহরে যানজট। এখন আমি কোথায় যাবো আপনারা বলেন। আমাকে একটা সমাধান দেন।

তিনি আরও বলেন, তারা যদি রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে কর্মসূচি করে তাহলেই যানজট তৈরি হয় না। এজন্য প্রয়োজন জনসচেতনতা।

রাজধানীর যানজটের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, যানজট নিরসনের জন্য আমরা ছাত্রদেরও নিয়োগ করছি। যানজট একটি বড় ধরনের সমস্যা। রাস্তা বাড়ছে না, প্রতিদিন গাড়ি ঠিকই বাড়ছে। মানুষ কর্মসংস্থানের জন্য ঢাকায় আসছে, মানুষ বাড়ছে। সবাই রাস্তা চায় কিন্তু যদি জায়গা চাওয়া হয় জায়গা ছাড়বে না।

এসি/ আই.কে.জে/

স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250