রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

গুঁড়া মরিচের বিকল্পে এই জিনিস ব্যবহার করতে পারেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাড়ির বাচ্চারা গুঁড়া মরিচের ঝাল সহ্য করতে পারে না, কিংবা চিকিৎসক একেবারেই আপনাকে গুঁড়া মরিচ খেতে বারণ করে দেন। কিন্তু রান্নার স্বাদ? সেই ঝালঝাল ভাব? চিন্তা নেই, তারও উপায় আছে। গুঁড়া মরিচের বিকল্প হিসেবে হেঁশেলে ব্যবহার করতে পারেন অন্য কয়েকটি জিনিস। চলুন জেনে নেয়া যাকে এই জিনিসগুলো কী কী-

আরো পড়ুন : মানুষ সারাজীবন এই ৫টি প্রশ্নের উত্তর খুঁজে

অরিগ্যানো

রান্নার স্বাদ বাড়াতে শুকনো অরিগ্যানোর কোনো বিকল্প নেই। পশ্চিমের জনপ্রিয় এই মশলা নানা ধরনের বিদেশি খাবারে ব্যবহার করা হয়। আপনার পছন্দের পিৎজাতেও দেওয়া থাকে অরিগ্যানো। অরিগ্যানো মশলাটি বেশ ঝাল স্বাদের। কাজেই রান্নায় মরিচ গুঁড়ার বিকল্প হিসেবে এটি ব্যবহার করতেই পারেন।

প্যাপরিকা পাউডার

দক্ষিণ আমেরিকার নানা রান্নায় দেওয়া হয় এই মশলা। তবে এখন দেশেও পাওয়া যাচ্ছে। লাল রঙের এই পাউডারটি বেশ ঝাল। তাই আপনার পছন্দের রান্নাতে ব্যবহার করতেই পারেন এই প্যাপরিকা পাউডার।

কাঁচা মরিচ

কাঁচা মরিচ দিয়ে রান্নার স্বাদ বাড়ানোর পদ্ধতিটি নিশ্চয়ই আপনার অজানা নয়। কাঁচা মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তাই ঝালের জন্য এটি অনায়াসেই রান্নার রেসিপিতে যোগ করতে পারেন।

এস/এসি

চিকিৎসক টিপস গুঁড়া মরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250