সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

সিডনির বন্ডাই সৈকতের ‘বীর’ মুসলমান আহমেদকে ইহুদি বলে দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া আহমেদ আল আহমেদকে প্রথমে ‘ইহুদি বীরত্ব’ দেখানোর জন্য প্রশংসা করেছিলেন। তবে পরে তিনি জানতে পারেন, বন্ডাই সৈকতে অসংখ্য প্রাণ বাঁচানো এই ‘বীর’ আসলে একজন মুসলিম। খবর আল জাজিরার।

আল–জাজিরার প্রতিবেদনে আগেই জানানো হয়েছে, সিরিয়ায় জন্মগ্রহণ করেছেন ৪৩ বছর বয়সী এই ফল ব্যবসায়ী আল-আহমেদ। তিনি হামলাকারীদের একজনকে ঝাপটে ধরেন। তিনি তার কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে চলে এসেছেন।

গত রোববার (১৪ই ডিসেম্বর) ইসরায়েলের উগ্রপন্থী জাতীয়তাবাদী চ্যানেল ১৪-এ প্রচারিত হিব্রু ভাষায় দেওয়া এক ভাষণে নেতানিয়াহু এই কাজকে ‘ইহুদি বীরত্ব’ বলে বর্ণনা করেন।

ইসরায়েলের বিভিন্ন ইংরেজি ভাষার সাইট থেকে করা অনুবাদ অনুযায়ী নেতানিয়াহু বলেছিলেন, ‘আমি একজন ইহুদির ভিডিও দেখেছি। ওই ব্যক্তি হত্যাকারীদের একজনকে ঝাপটে ধরেছিলেন, তার অস্ত্র কেড়ে নিয়েছিলেন এবং না জানি তিনি কতগুলো জীবন বাঁচিয়েছিলেন।’

পরে যখন নেতানিয়াহু ইংরেজিতে অস্ট্রেলিয়ান সরকারের ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ করেন, তখন নেতানিয়াহু নিজেকে শুধরে নেন বলে মনে হয়।

নেতানিয়াহু বলেন, ‘আমরা একজন সাহসী মানুষের কাজ দেখেছি—পরে জানা গেল তিনি একজন মুসলিম সাহসী মানুষ। আমি তাকে স্যালুট করি, যিনি সন্ত্রাসীদের একজনকে নিরপরাধ ইহুদিদের হত্যা করা থেকে বিরত রেখেছিলেন।’

নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি নেতারা বারবার অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে রোববারের গুলির ঘটনার সঙ্গে যুক্ত করেছেন।

জে.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250