রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

যে খাবার খেলে শরীর চাঙ্গা থাকবে সর্বক্ষণ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক সময় এমন হয় যে, সারা রাত ঘুমোনোর পরেই অস্বাভাবিক ক্লান্ত লাগছে। ঘুম ভাঙার পর শরীর যেন দুর্বল হয়ে পড়ে। আসলে শরীরের উপর একটানা ধকল গেলে এমন হওয়া অস্বাভাবিক কিছু নয়। তখন কাজ কমিয়ে বিশ্রাম নেয়ার দরকার পড়ে। শুধু তো অত্যধিক পরিশ্রমের জন্য নয়, ক্লান্তি কিন্তু অন্য রোগেরও উপসর্গ হতে পারে। তবে সারাক্ষণ ক্লান্তি ভাব আর ঝিমুনি দূর করতে খাওয়াদাওয়ার দিকে একটু বাড়তি নজর দিতে হবে। নিয়ম করে কোন খাবারগুলি খেলে শরীর চাঙ্গা থাকবে জানেন?

কলা

পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবারে ভরপুর কলা খেলে শরীরে তাৎক্ষণিক স্ফূর্তি আসে। নিয়মিত একটি করে কলা খেতে পারেন। কলায় থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত ভেঙ্গে শক্তিতে রূপান্তরিত হতে পারে।

আরো পড়ুন : পাওয়ার ন্যাপ : মাত্র ১০ মিনিটের ঘুমের এত সুবিধা!

ডিম

রোজের ডায়েটে ডিম রাখাও ভীষণ জরুরি। ডিম স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিনের ভাল উৎস। একটি ডিমে সাত গ্রাম ফ্যাট ও ৫ গ্রাম প্রোটিন থাকে। তা ছাড়া, বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজে ভরপুর ডিম খেলে শরীরে স্ফূর্তি আসে।

ড্রাই ফ্রুট

শরীরের ক্লান্তি দূর করতে এক মুঠো ড্রাই ফ্রুট দারুণ কাজে দেয়। খিদে পেলে ভাজাভুজি না খেয়ে কাঠবাদাম, কিশমিশ, আখরোট, পেস্তা, খেজুরের মতো ড্রাই ফ্রুট খেতে পারেন। ১০০ গ্রাম ড্রাই ফ্রুটে ৩৫৯ ক্যালোরি থাকে। শরীরে আয়রনের চাহিদাতেও দারুণ উপকারী ড্রাই ফ্রুট।

ডার্ক চকলেট

এতে থেরোব্রোমাইন ও ক্যাফিন থাকে। শরীরে তাৎক্ষণিক শক্তির জোগান দিতে এই দুই উপাদানের জুড়ি মেলা ভার। তাই ক্লান্ত লাগলে মুখে ডার্ক চকলেট পুরে দিলেই হবে মুশকিল আসান।

এস/ আই.কে.জে


খাবার শরীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250