সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

বিশ্ববাজারে কমেছে সোনার দাম, কমতে পারে দেশেও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকার নির্বাচনের পর শুক্রবার দাম বাড়ার পর শনিবার বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। সেই হিসেবে দেশের বাজারেও যেকোনো সময় দামি এই ধাতুটির দাম কমতে পারে।

শনিবার (১৬ই নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পর্যন্ত স্পট মার্কেটে সোনার দাম অবস্থান করছিল প্রতি আউন্স ২ হাজার ৫৬২ দশমিক ৮৬ ডলারে। শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৫৭০ দশমিক ৬৬ ডলার।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সবশেষ দেওয়া দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার  দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯০ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটির পক্ষে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। এই কমিটির এক সদস্য গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববাজারে সোনার দাম কমেছে, তাতে দেশের বাজারেও দাম কমানো লাগবে। এর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আমারা সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেই আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। স্থানীয় বাজারে পাকা সোনার দাম কমলে স্বাভাবিকভাবেই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আবার পাকা সোনার দাম বাড়লে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববাজারের দামের চিত্র পাকা সোনার দামে প্রভাব ফেলে।’

ওআ/কেবি

সোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250