রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার

শাকিবের সিনেমায় কোন ভূমিকায় তৌকীর?

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ। ঢাকার ৩০০ ফুট এলাকায় শাকিব খানের নতুন সিনেমা সোলজার-এর শুটিং চলছে। এরই মধ্যে তৌকীর আহমেদ প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন। এ ছাড়া এই চলচ্চিত্রে অংশ নিয়েছেন তারিক আনাম খান।

এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণে চরিত্রে দেখা যাবে তৌকীরকে। আরো পরিষ্কার করে বললে বলা যায়, তৌকীরকে অন্যতম নেতিবাচক চরিত্রে দেখা যাবে, যে চরিত্রে ইতিপূর্বে তাকে দেখা যায়নি। এ ছাড়া অভিনেতা নিজেও সোলজার চলচ্চিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করছেন।

‘সোলজার’ পরিচালনা করছেন সাকিব ফাহাদ। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তৌকীর আহমেদ। পরিচালনা করেছেন অনেক নাটকও।

বেশ কিছু চলচ্চিত্র পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমানে তার রচনা ও পরিচালনায় ‘ধূসর প্রজাপতি' নামের একটি ধারাবাহিক নাটক বিটিভিতে প্রচারিত হচ্ছে।

জে.এস/

শাকিব খান তৌকীর আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250