রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা

পাকিস্তানকে আসিফ নজরুলের ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

বাংলাদেশের সমর্থনেই যে পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে, সেটা গতকাল বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) স্পষ্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ গতকাল মন্ত্রিসভায় যা বলেছেন, সেটাই উদ্ধৃত করে আসিফ আজ বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘‘ধন্যবাদ পাকিস্তান।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’’

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। গত ২২শে জানুয়ারি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়েছিলেন আসিফ নজরুল। লিটন দাস-নুরুল হাসান সোহানদের সঙ্গে ঢাকার এক পাঁচ তারকা হোটেলে কথাবার্তা শেষে সাংবাদিকদের তানজিদ হাসান তামিমদের সঙ্গে সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই। আইসিসি থেকে সুবিচার পাইনি। এখনো আশা করবো আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার অধিকার যেটা শ্রীলঙ্কা আমাদের খেলার সুযোগ করে দিয়েছে এবং বহু নজির পৃথিবীতে আছে যে, অন্য একটা ভেন্যুতে নিরাপত্তা ঝুঁকির কারণে খেলা হচ্ছে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় স্কটল্যান্ড সুযোগ পেয়েছে। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড এখন ১৪ নম্বরে অবস্থান করছে। ক্রিকেট স্কটল্যান্ড ২৬শে জানুয়ারি রিচি বেরিংটনকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। মূল সদস্যের সঙ্গে দুইজন ট্রাভেলিং রিজার্ভ ও তিনজন নন-ট্রাভেলিং রিজার্ভ নিয়েছে স্কটল্যান্ড। আফগান বংশোদ্ভূত পেসার জাইনুল্লাহ ইহসান স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো খেলেননি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। ৭ই ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। ৯ ও ১৪ই ফেব্রুয়ারি কলকাতাতেই ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ই ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।

জে.এস/

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250