সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ই আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সম্প্রতি সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি আপনাদের প্রমিস করছি যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবেন না। একটা দেশ কখন ডুবে, যখন মিডিয়া সত্য কথা বলে না।’

আরও পড়ুন: টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে চলছে যানবাহন

এখন থেকে পুলিশকে আর রাজনৈতিক কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে আর রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারবে না। পুলিশ চলবে পুলিশ কমিশনে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, সেটা তারা ভালো হলে করবে।

সাখাওয়াত হোসেন আরও বলেন, পুলিশকে যারা ব্যবহার করেছেন তাদেরকে ধরেন। আমি মনে করি যারা হুকুমদাতা তাদের ধরেন। তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।

এসি/ আই.কে.জে/ 

স্বরাষ্ট্র উপদেষ্টা চাটুকারিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250