রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

শাড়িতে উষ্ণতা, নিজেকে ভালোবাসতে ব্যস্ত পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে নিয়মিত সরব থাকছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। অনুরাগীদের মাঝে প্রতিনিয়তই ভাগ করছেন নিজের সুন্দর মুহূর্তগুলো।

কিছুদিন আগে পরীর ওয়ালে দেখা যায়, পানিতে পা ডুবিয়ে বসে আছেন নায়িকা। পরনে শাড়ি, সঙ্গে মুষলধারায় বৃষ্টি। আলগা করে ছেড়ে দেওয়া তার ভেজা চুল। চোখ দুটো বন্ধ করে অনুভব করছেন বৃষ্টির ঝাপটা। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে নায়িকা লেখেন, ‘বসনে বর্ষার রং’।

সেদিন শুধু ছবিতেই সীমাবদ্ধ ছিল পরীর এই বিশেষ মুহূর্তটি, এবার পুরো চিত্রটির ভিডিও আনলেন সামাজিক মাধ্যমে। দেখা গেল, পরনে সেই সাদা ব্লাউজের নীল শাড়িটিই। মুষলধারে বৃষ্টি ঝরছে, কোনো এক সুইমিং পুলের পাশেই পরী। ফ্লোরে জমা বৃষ্টির পানির মধ্যেই গুটি গুটি পা ফেলছেন। মাঝে মাঝে দিচ্ছেন ক্যামেরায় পোজ। ভেজা চুলে একটু পর পর মোহনীয় চাহনি; মুখ থেকে সরিয়ে নিচ্ছিলেন ফোঁটায় ফোঁটায় পড়া বৃষ্টির পানি।

আরও পড়ুন: দুই কলেজের মেধাতালিকায় সানি লিওন

ভিডিওটির সঙ্গে 'পাতা ঝরা বৃষ্টি' নামে একটি গান জুড়ে দেন পরী। ক্যাপশনে লেখেন, এক পশলা বৃষ্টি। নিজেকে ভালোবাসার মতো প্রেম দ্বিতীয়টি আর নেই।' স্পষ্টত যে, এখন নিজেকে ভালোবাসতে ব্যস্ত পরীমণি।

নায়িকাকে এমন মোহনীয় লুকে দেখে আর অনুভূতি ধরে রাখতে পারেননি অনুরাগীরা। পরীর মন্তব্যের সঙ্গেও একমত তারা। তাদের মন্তব্য, 'নিজেকে ভালবাসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়।' আরেকজন লিখেছেন, 'যে নিজেকে ভালোবাসতে পেরেছে, সে তার জীবনে সফল হয়েছে।'

তবে 'নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই'- এই কথাটি এর আগেও একবার বলেছিলেন পরী। তখন শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার আলোচনার মধ্যেই কথাটি বলেছিলেন।

এসি/ আই.কে.জে/

পরীমণি শাড়িতে উষ্ণতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250