রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

বিয়ের ৩ বছরেই বিচ্ছেদের পথে হাঁটলেন হলিউড দম্পতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় হলিউড অভিনেত্রী আলেকজান্দ্রা দাদারিও। ২০২২ সালের জুনে চলচ্চিত্র প্রযোজক অ্যান্ড্রু  ফর্মের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিন বছর সংসার করার পর এবার দাম্পত্য জীবনের ইতি টানলেন তারা। সূত্র: পিপল ম্যাগাজিন।

এক যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের ঘরে ১৫ মাস বয়সি এক পুত্রসন্তান রয়েছে। পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হলেও সন্তানের যৌথ অভিভাবকত্ব দুজনের ওপর বজায় থাকবে বলে বিবৃতিতে জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, ‘ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আমরা একসঙ্গে আমাদের সন্তানের দায়িত্ব পালন করব। এই পরিবর্তনের সময় আমাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানানো হোক।’

উল্লেখ্য, আলেকজান্দ্রা দাদারিও ও অ্যান্ড্রু  ফর্মের প্রথম পরিচয় হয় নিউইয়র্কে। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। পরবর্তীতে ২০২১ সালের শেষদিকে বাগদান এবং ২০২২ সালের জুনে তারা বিয়ের পিঁড়িতে বসেন। অ্যান্ড্রু ফর্মের আগের সংসারেও দুই সন্তান রয়েছে।

এদিকে বিয়ের মাত্র তিন বছর পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়- একমাত্র সন্তানের সুন্দর একটি ভবিষ্যত নিশ্চিত করতে চান তারা।

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250