রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার

আল শারার স্ত্রীর সংখ্যা জিজ্ঞেস করে ট্রাম্পের খুনসুটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস এবার একইসঙ্গে ব্যতিক্রমী ও হাস্যকর একটি মুহূর্তের সাক্ষী হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস পরিদর্শনে আসা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার গায়ে আচমকাই সুগন্ধি ছিটিয়ে দিলেন। আর এরপরপরই তার হাতে তুলে দিলেন এক বোতল পারফিউম।

মুহূর্তেই কক্ষে ছড়িয়ে পড়ল সুবাস, আর সঙ্গে সঙ্গেই অট্টহাসিতে ফেটে পড়লেন উপস্থিত সবাই। ট্রাম্প তখন মজার ছলে প্রেসিডেন্ট শারাকে জিজ্ঞেস করলেন, তো এবার বলুন, আপনার কয়জন স্ত্রী? তথ্যসূত্র: আইরিশ স্টার।

ট্রাম্পের এমন অপ্রত্যাশিত প্রশ্নে অনেকটাই অপ্রস্তুত হয়ে যান আল শারা। তবে পরক্ষণেই নিজেকে সামলে হেসে জবাব দেন, মাত্র একজন।

ট্রাম্প তখন চোখ টিপে বললেন, যাই হোক আগে থেকে তো আর অনুমান করা যায় না। সাম্প্রতিককালে ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয়।

এটাই প্রথমবার কোনো সিরীয় নেতার যুক্তরাষ্ট্র সফর। ৪৩ বছর বয়সী আহমেদ আল শারা একসময় আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের নেতা ছিলেন। গত ডিসেম্বর তিনি দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার প্রতিষ্ঠা করেন।

তার এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য স্থগিত করেছে—যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বৈঠক শেষে ট্রাম্প বলেন- আহমেদ আল শারা কঠিন এক জায়গা থেকে এসেছেন, কিন্তু তিনি দৃঢ়চেতা মানুষ। আমরা চাই সিরিয়া সফল হোক। উল্লেখ্য, আহমেদ আল শারার স্ত্রীর নাম লতিফা আল দ্রৌবি। তার জন্ম ১৯৮৪ সালের দিকে। দামেস্ক ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে আল শারার সঙ্গে তার পরিচয়। তারা ২০১২ সালের দিকে বিয়ে করেন। এই দম্পতির ৩ সন্তান রয়েছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প আহমেদ আল-শারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250