রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে আজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল জানিয়েছে, আজ বুধবার (১০ই ডিসেম্বর) থেকে জর্ডান হয়ে গাজায় মানবিক সহায়তার ট্রাক আবারও অ্যালেনবি ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যকার ইসরায়েল-নিয়ন্ত্রিত সীমান্তের ওই ক্রসিং গত সেপ্টেম্বরে বন্ধ করে দেওয়া হয়।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, সমঝোতা ও সরকারি নির্দেশনার ভিত্তিতে বুধবার থেকে অ্যালেনবি ক্রসিং দিয়ে জর্ডান থেকে পশ্চিম তীর এবং গাজা উপত্যকার জন্য পণ্য ও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গাজামুখী ত্রাণবাহী ট্রাকগুলো কঠোর তল্লাশির পর নিরাপত্তা বাহিনীর পাহারায় গন্তব্যে পৌঁছাবে।

জে.এস/

গাজায় ত্রাণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250