রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার

স্বৈরাচারের আমলে সাহসী ভূমিকা রেখেছে জাতিসংঘ: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্বৈরচারের শাসনামলে জাতিসংঘ সাহসী ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ করে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের অবদানের কথা উল্লেখ করেছেন তিনি।

আজ রোববার (৫ই অক্টোবর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আমীর খসরু।

আমীর খসরু বলেন, ‘আজকের আলোচনায় দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নের বিষয় নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে। রোহিঙ্গারা মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করছে। তাদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। তাদের জন্য কী করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আগপর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে জাতিসংঘ।’

গণতন্ত্রের ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘স্বৈরাচারের শাসনামলে সাহসী ভূমিকা রেখেছে জাতিসংঘ।’

গোয়েন লুইসের অবদানকে স্বীকার করে আমীর খসরু বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় লুইস দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে তার কাজের মেয়াদ শেষ, আমরা বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।’

দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সহসাই নির্বাচন প্রয়োজন বলেও মন্তব্য করেন আমীর খসরু। তিনি বলেন, ‘গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

জে.এস/

বিএনপি আমীর খসরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250