রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আগামীকাল মঙ্গলবার (২৮শে অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। তবে বিএনপির পক্ষ থেকে এই বৈঠকের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে—জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নির্বাচনী প্রতীক কী হবে সে বিষয়ে আালোচনা করতে তিনি সচিবালয়ে যাবেন। অন্য আরেকটি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফিরছেন। তার ফেরাকে কেন্দ্র করে কোনো বিষয়ের ওপর আলাপ করতে যাবেন তিনি।

আসিফ নজরুল সালাহউদ্দিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250