রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

যুদ্ধ বন্ধে রাশিয়াও চাপ অনুভব করছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ইউক্রেন ও আমেরিকার কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ট্রাম্প প্রশাসন কিয়েভের প্রতি কিছুটা নমনীয়। যুদ্ধ বন্ধে এখন রাশিয়ারও যে দায় আছে, সেটা বলে দিয়েছে আমেরিকা। খবর বিবিসির।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘বল এখন রাশিয়ার মাঠে।’ এমন এক সময়ে তিনি এই মন্তব্য করলেন, যা বেশ তাৎপর্যপূর্ণ।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিভিন্ন বিষয় ডোনাল্ড ট্রাম্প যেভাবে মীমাংসা করতে চাইছিলেন, যত দূর জানা যায় তা ঘিরে অনিশ্চয়তা আছে। কারণ, নিজেদের শান্তিচুক্তি মানতে ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিলেও পুতিনকে কোনো চাপ দিচ্ছিলেন না ট্রাম্প। ফলে ট্রাম্পের তৎপরতায় একধরনের ভারসাম্যহীনতা ছিল।

ওয়াশিংটন-কিয়েভের যৌথ বিবৃতিতে স্থায়ী যুদ্ধ বন্ধের ‘বাস্তবসম্মত বিবরণ’ নিয়ে কথা বলা হয়েছে। পাশাপাশি ‘দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য’ ইউক্রেন যে ধরনের নিশ্চয়তা আশা করে, সেই বিষয়েও কিছু কথা বলা হয়েছে।

এমন পরিস্থিতিতে এখন রাশিয়া চাপ অনুভব করতে শুরু করেছে বলে মনে করছেন অনেকে।

রবি.হক/

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250