রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’

দুই হলিউড তারকার যৌন হয়রানির মামলার সমঝোতা হলো না

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৫ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি। ছবি: সংগৃহীত

এক বছরের বেশি সময় ধরে আলোচনায় হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনির মামলা। যৌন নিপীড়নের অভিযোগে এই অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন অভিনেত্রী। আদালত-নির্দেশিত মধ্যস্থতায় গত বুধবার (১১ই ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে উপস্থিত হয়ে সারা দিনের বৈঠক শেষে শেষ পর্যন্ত দুই পক্ষ কোনো সমঝতায় পৌঁছতে পারেনি। সূত্র: ভ্যারাইটি। 

এ নিয়ে বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান গণমাধ্যমকে জানান, কোনো সমঝোতা হয়নি। ভবিষ্যতে সমঝোতার সম্ভাবনা একেবারে নেই—এমন নয়, তবে মামলাটি বিচারে গড়ানোর সম্ভাবনাই বেশি। ‘আমরা মনে করি মামলাটি বিচারে গড়াবে। আমরা তার জন্য প্রস্তুত,’ বলেন তিনি। 

অভিনেত্রীর অভিযোগ, ‘ইট এন্ডস উইথ আস’ ছবির শুটিং সেটে বালডোনি তাকে যৌন হয়রানি করেন। অভিযোগ জানানোর পর বালডোনি তার পিআর টিমের মাধ্যমে লাইভলির বিরুদ্ধে বদনাম ছড়ানোর প্রচারণা চালান বলেও মামলায় উল্লেখ করা হয়। মামলার সম্ভাব্য বিচার শুরুর তারিখ আগামী ১৮ই মে নির্ধারিত হয়েছে।

অন্যদিকে বালডোনির পক্ষ থেকে সামারি জাজমেন্টের আবেদন করা হয়েছে। বিচারক লুইস লিম্যান এখন বিবেচনা করছেন—বিচারের আগেই লাইভলির অভিযোগ পুরোপুরি অথবা আংশিকভাবে খারিজ করা হবে কিনা। আবেদনে দাবি করা হয়েছে, অভিযোগগুলো মূলত ব্যক্তিগত বিরোধ ও অসন্তোষের বিষয়, যা আইনি দৃষ্টিতে যৌন হয়রানির মানদণ্ড পূরণ করে না। 

তবে লাইভলির আইনজীবীদের দাবি, সেটে বালডোনির এই আচরণ নতুন কিছু নয়। এ নিয়ে অন্যান্য অভিনেতারাও তাকে নিয়ে অভিযোগ তুলেছেন। তাদের মতে, অভিযোগগুলো গুরুতর এবং বিষয়টি জুরির মাধ্যমে বিচার হওয়াই যথাযথ হবে।

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250