সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

বরিশালে শুরু হলো আওয়ামী লীগের জনসভা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বরিশালে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা।

শুক্রবার (২৯শে ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

বিকেল ৩টায় জনসভাস্থলে পৌঁছে বরিশালবাসীর উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। তিনি বেলা ১১টার দিকে ঢাকা থেকে যাত্রা করেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব।

আরো পড়ুন: আগের তিনটি ইশতেহার সফলভাবে বাস্তবায়ন করেছি: শেখ হাসিনা
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে জনসভায় প্রথমে বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এ ছাড়া জেলা-উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। সভামঞ্চে ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত হয়েছেন।

এদিকে শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য সকাল ৯টা থেকে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল-ফ্যাস্টুনসহকারে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন সভাস্থলে।

সবশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উদ্যানে জনসভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইচআ/ আই.কে.জে

প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচন বরিশাল প্রচারনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250