রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

সুখ নির্ভর করে আমাদের ওপর : বুবলী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টক অব দ্য টাউনে রূপ নিয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর বৈবাহিক সম্পর্ক। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে নায়ক জানান, অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও বুবলীর সঙ্গে দেখা যাবে না তাকে।

শাকিব খানের এ মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিষয়টি মুহূর্তে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও এ নিয়ে নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। ঘটনা এখানে শেষ হলেও পারতো। কিন্তু স্বামী-অভিনেতা শাকিব খানের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা জবাব দেন চিত্রনায়িকা বুবলী।

বুবলী এক ফেসবুক স্ট্যাটাসে জানান, সন্তান শেহজাদ খান বীরের কথা ভেবে অনেক কিছুই তিনি বলেন না। আবার ঈদে তারকা স্বামীর সঙ্গেও সময় কাটিয়েছেন। এছাড়াও নিজেদের ব্যক্তিজীবন নিয়ে নানা কথা বলেন তিনি।

আরো পড়ুন: দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেছেন ঐশ্বরিয়া

এরপর শাকিব-বুবলী বিষয় টক অব দ্য টাউনে রূপ নেয়। একদিকে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, তার সঙ্গে বুবলীকে আর কখনো দেখা যাবে না। আরেক দিকে বুবলীর পাল্টা জবাব। দুই তারকার বৈবাহিক সম্পর্ক নিয়ে যখন নানা গুঞ্জন, তখন ‘বসগিরি’ সিনেমার নায়িকা জানালেন—সুখ নির্ভর করে নিজেদের ওপর।

বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বুবলী লেখেন, ‘সুখ নির্ভর করে আমাদের ওপর।’ তার এ স্ট্যাটাসটি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।

এসি/ আইকেজে 

 

বুবলী সুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250