মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

‘ঐক্যবদ্ধ থাকলে আ.লীগকে কেউ হারাতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্যমেলা প্রাঙ্গণে এক সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বরে ‘ফাইনাল খেলা’ হবে। এই খেলা দেশবিরোধী ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে। এটা মাঠের খেলা নয়, রাজনীতির খেলা।

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজকের এই মহাসমুদ্র দেখলে তারা হারিয়ে যাবে। বড় বড় কথা বলে। মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আরও কত কী। হায়রে জ্বালা, অন্তর্জ্বালা। তোমরা কী দিলা। হাওয়া ভবনের লুটপাট। তোমরা কী দিয়েছ। ঘোড়ার ডিম।

বিএনপি নেতাদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা কাপুরুষ। এক কাপুরুষ নেতা দেশ থেকে পালিয়েছে। তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়েছে। সে নাকি বাংলাদেশের নেতা। আন্দোলনের নেতা। এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ মানে?

এসকে/ 

বিএনপি আওয়ামী লীগ ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250