শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

৫০ শতাংশের বেশি ভোট পড়বে, আশা নানকের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢাকা-১৩ সংসদীয় আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। রোববার (৭ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। নানক বলেন, ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমি আশা করছি।

তিনি বলেন, অভূতপূর্ব, সুষ্ঠু সুন্দর পরিবেশ৷ ভোটাররা আসছেন। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে। তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি।

আরো পড়ুন : ভোট দিতে আসবেন কি না সেটা দেখা ইসির কাজ নয়

ভোটারদের উদ্দেশে নানক বলেন, ভোটারদের বলবো, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, শীতের সকাল, আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বেড়ে যাবে৷

এক প্রশ্নের জবাবে নানক বলেন, আপনার দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছে তারা গণতন্ত্রের বিরোধিতা করছে৷ জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

এস/ আই. কে. জে/ 


ভোট জাহাঙ্গীর কবির নানক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250