রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

৫ ফুট ৮ ইঞ্চি চুলের বিশ্বরেকর্ড গড়লেন নারী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

দীর্ঘতম মুলেট চুল রাখার বিশ্বরেকর্ড গড়লেন তামি মানিস। ছবি: সংগৃহীত

দীর্ঘতম মুলেট চুল রাখার বিশ্বরেকর্ড গড়লেন আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা তামি মানিস। কপালের উপরিভাগ ও পাশের চুল ছোট রেখে পেছনের চুলগুলো বেশ কয়েকটি স্তর দিয়ে রাখাকে মুলেট বলা হয়ে থাকে।

তামি মানিস জানান, সর্বশেষ ১৯৯০ সালে চুল কেটেছিলেন তিনি। এরপর কেটে গেছে ৩৩ বছর। দীর্ঘ সময়ের এই বিরতিতে চুল বেড়ে হয়েছে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা।

কিশোর বয়স থেকেই মুলেট সাজেই চুল রাখতেন তিনি। আশির দশকের জনপ্রিয় মার্কিন ব্যান্ড ‘টিল টিউসডে’-এর এক গানের ভিডিও থেকে তিনি এই অনুপ্রেরণা পান।

তামি মানিস জানান, লোকজন আমাকে এ জন্য বহু বছর ধরে মনে রেখেছে। এমনও হয়েছে যে ২০ বছর পর দেখা কিন্তু চুলের কারণে চিনে ফেলেছে আমাকে। 

আমেরিকাতে প্রতি বছর মুলেট চ্যাম্পিয়নশিপ নামে একটি প্রতিযোগিতা আয়োজিত হয়। ২০২২ সালে এই প্রতিযোগিতায় তামি দ্বিতীয় হন। 

এর কিছু দিন পরই তিনি জানতে পারেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে মুলেট নামে বিশেষ ক্যাটাগরি রয়েছে। বিষয়টি জানার পরই আবেদন করেন তামি মানিস। 

গিনেস কর্তৃপক্ষ বিষয়টি যাচাইয়ের পর সম্প্রতি তাকে এই স্বীকৃতি দিয়েছে। প্রক্রিয়া দীর্ঘ হলেও সার্টিফিকেট পেয়ে উচ্ছ্বসিত তামি। জানান, সবচেয়ে লম্বা মুলেটের নারীর স্বীকৃতিটি এখন আমার। বিষয়টি সত্যিই অসাধারণ।

সূত্র : বিবিসি

ওআ/

বিশ্বরেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250